আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগরে বনফুলকে জরিমানার নেপথ্যে ‘আপা’ ডাক নাকি বাসি মিষ্টি? মুখ খুললেন ইউএনও সিলেটের গোলাপগঞ্জে রাসেল আহমদ নামে এক ব্যক্তি নিখোঁজ। সিলেটের কিনব্রিজ থেকে কোতোয়ালি থানা এলাকা: মাদকের আখড়া ও ছিনতাইয়ের অভয়ারণ্য নির্বাচনমুখী ঢাকাদক্ষিণ উপ-পরিষদ: সভাপতি পদপ্রার্থী মোঃ আফজল হোসেন, শ্রমিকদের ভালোবাসায় সিক্ত শিশু রামিসা হত্যা: প্রধান আসামি সোহেল রানার স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই গোলাপগঞ্জে ফিল্মি স্টাইলে দুঃসাহসিক ছিনতাই: অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার ২০ লাখ টাকা লুট গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা: দুর্ভোগে রোগী ও স্বজনরা সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে অন্তত ৮ শ্রমিক নিহত গোলাপগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত গোলাপগঞ্জের সেই আলোচিত মুখগুলো, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ধর্মঘট; দাবি না মানলে পুরো সিলেটে ডাক দেওয়ার হুঁশিয়ারি সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা, আঙুল কেটে গুরুতর জখম গোলাপগঞ্জে ব্যাটারি ও মোটরচালিত 'অটোব্যান' অপসারণের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক গোলাপগঞ্জে প্রতিপক্ষের ওপর হামলা: বাবা-ছেলে কারাগারে।
ad728

পল্লীবিদ্যুৎ অফিসে অনিয়ম ও হয়রানি: বিলের ভুল নিয়ে গ্রাহকের সাথে অশালীন আচরণ

প্রতিবেদকের তথ্য : এম এ মালেক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 15
ছবির ক্যাপশন : গোলপাবগঞ্জের পল্লীবিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ

সিলেটের গোলপাবগঞ্জের পল্লীবিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, অব্যবস্থাপনা এবং কর্মকর্তাদের অশালীন আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। বিলের ভুল সংশোধন করতে গিয়ে ভুক্তভোগী এক গ্রাহক ও তাঁর পরিবার চরম দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে জানা গেছে।

​ভুক্তভোগী রিপন আহমেদের অভিযোগ থেকে জানা যায়, তিনি উপজেলার দত্তরাইল গ্রামের বাসিন্দা। সম্প্রতি পল্লীবিদ্যুৎ অফিস থেকে তাঁর মায়ের নামে থাকা মিটারের বিপরীতে অন্য একজনের বিদ্যুৎ বিল তাঁর বাড়িতে পাঠানো হয়। বিষয়টি জানতে রিপন আহমেদের মা ওই অফিসে যোগাযোগ করলে দায়িত্বরতরা তাঁর সাথে অত্যন্ত অশালীন ও রূঢ় আচরণ করেন।

​পরবর্তীতে রিপন আহমেদ নিজেই বিলের কাগজ নিয়ে অফিসে যান এবং বিলের এই গরমিলের কারণ জানতে চান। এ সময় অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা উবায়দুল হক কোনো সদুত্তর না দিয়ে উল্টো তাঁর ওপর চড়াও হন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

​রিপন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিয়মিত বিল পরিশোধ করা সত্ত্বেও আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। নিজের ভুল স্বীকার না করে অফিসের দায়িত্বরত কর্মকর্তারা যেভাবে গ্রাহকদের সাথে খারাপ আচরণ করছেন, তা কোনোভাবেই কাম্য নয়।”

​ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ অফিসের এই অনিয়ম ও অবহেলা দীর্ঘদিনের। ভুল বিল প্রদানের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিবাদ করতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন আচরণের কারণে গ্রাহকরা অসহায় বোধ করছেন।

​স্থানীয় সচেতন মহল অবিলম্বে পল্লীবিদ্যুৎ অফিসের এই অনিয়ম খতিয়ে দেখা এবং গ্রাহকদের সাথে অভদ্র আচরণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728